ঢাকাSunday , 13 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

Link Copied!

নড়াইল ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমী উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান। এ প্রণোদনা কার্যক্রমের আওতায় মোট ২২০০ জন কৃষককে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। একইসাথে ১২০০ জন কৃষককে পাট চাষে উৎসাহিত করতে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।