তৃণমূল বিএনপি দলের মূল শক্তি। ঐক্যের কোন বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভাল হয়। বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। এজন্য বিএনপির ক্ষতি করার চেষ্টা চলছে। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভায় এ সব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি আরো বলেন, দেশে এখনো গণতন্ত্র আসেনি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের মুখে হাসি ফুটবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে গণতন্ত্র থাকবে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন মানুষের কাছে যান। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানেন। মানুষের মন জয় করুন। মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমানের সভাপতিত্বে গত শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের শ্রীরামপুর বাজার, শিকারপুর বাজার, প্রতাপপুর বাজার, দেউলি বাজার, কুসুলদিয়া বাজার, চৌরাস্তা মোড় বাজার ও আটন্ডা বাজারে অনুষ্ঠিত পথসভায় তাঁর সঙ্গে ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, থানা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, থানা বিএনপি নেতা আলমগীর সিদ্দিক, ফারুক খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজী প্রমূখসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

