ঢাকাSunday , 13 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ

Link Copied!

আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ভোটারদের মাঝে উৎসাহের ভাব বিরাজ করছে। ভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও গণ সংযোগ চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছেন ভোটের জন্য। এতে করে সাধারন কর্মী ও ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায় বিগত স্বৈরাচার সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেনি। ফলে বিএনপি কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত। একজন ভোটার বলেন, এতদিন আমাদের নেতার কাছে ছুটে যেতে হত। কিন্তু ভোটকে কেন্দ্র করে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে, এতে করে আমরা আনন্দিত। অন্য একজন ভোটার বলেন, আমরা এখন আমাদের ভোটে নেতা নির্বাচন করতে পারবো। এতে করে যারা বিগত দিনে দুঃসময়ে আমাদের খোজ খবর নিয়েছে তাদেরকে নেতা হিসেবে বেছে নেয়ার সুযোগ পাবে সাধারন কর্মীরা। উল্লেখ্য, ১৬ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ১১ এপ্রিল মনোনয়ন পত্র বিতরণ করা হয় এবং ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। ১৩ এপ্রিল চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।