ঢাকাSunday , 13 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাফরুল থানা বিএনপির সাবেক নেতার ইন্তেকাল

Link Copied!

কাফরুল থানা বিএনপির অন্তর্গত ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কাফরুল থানা বিএনপির সাবেক সহ সভাপতি, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা, অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী শফিউল আযম গতকাল শনিবার বেলা আনুমানিক ১ ঘটিকায় মিরপরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এণ্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ এশা শেওড়াপাড়াস্থ হাজী মসজিদ-এ-বাইতুল হারাম জামে মসজিদে মরহুম শফিউল আযমের নামাজে জানাযা শেষে তাকে কবরস্থ করা হয়। তার জানাযায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুবদল নেতা মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান জাহান, এএফএম খালেদ, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকরামুল হকসহ কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও অন্তর্গত ৪টি ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহণ করেন। শফিউল আযমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কাফরুল থানা বিএনপি পরিবারের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমের জানাযার পূর্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান বলেন, শফিউল আযম একজন ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সময় তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে বিএনপি নেতা শফিউল আযমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক, সরকারী বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস তালুকদার রুমী। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।