নিজস্ব প্রতিবেদক : খালদো জিয়ার উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘আন্দোলনের নামে সহিংসতা, নাশকতা ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন নইলে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আপনাকে দেশ থেকে উৎখাত করা হবে।’
জিয়াউর রহমান যেভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারসহ সেনাবাহিনীর সদস্যকে হত্যা করেছিল তেমনিভাবে খালেদা জিয়াও আন্দোলনের নামে মানুষ হত্যা করছে বলেও মন্তব্য করেন টুকু।
সোমবার জাতীয় প্রসেক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘হরতাল অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, ‘খালেদা হরতাল অবরোধের নামে মানুষ হত্যা করছেন। আন্দোলনের নামে নাশকতা-সহিংসতা পরিচালনা করছেন তিনি। তার আন্দোলনে জনগণের কোনো স্বার্থ নেই। তাই সাধারণ মানুষের বিরুদ্ধে এমন নাশকতা বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়াকে দেশ থেকে উৎখাত করা হবে।’
সংগঠনের সধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- সংসদ সদস্য হাজী মো. সেলিম, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।

