ঢাকাSaturday , 12 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে ঘাস মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

Link Copied!

মাদারীপুরের ডাসারে ঘাস মারার ওষুধ খেয়ে আজগর আলী হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে,শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়ীতে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাজী বাঁকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরমোহাম্মদ হাওলাদার, নিহত আজগর হাওলাদার আমার প্রতিবেশী এবং চাচাতো ভাই, অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাতো। নিজের জমি-জমা নেই। অভাবের সংসারে ঋণ-দেনায় জড়িয়ে পড়ে। মানসিক চাপের কারণে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে পারে। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।