ঢাকাSaturday , 12 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক দল নেতা হত্যার বিচারের দাবীতে মাদারীপুরে সংবাদ সম্মেলন

Link Copied!

মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা শাকিল হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার ১২ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের আয়োজনে এবং জেলা বিএনপি নেতা সান্টু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত শাকিল মুন্সীর বড় ভাই হাসান মুন্সী এবং শাকিল মুন্সীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। এ সময় তারা অবিলম্বে নিহত শাকিল মুন্সীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারে দাবীতে তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য গত ২৩ মার্চ রাতে নতুন মাদারীপুর এলাকায় সন্তাসীরা অতর্কিতভাবে শ্রমিক দল সদর উপজেলার সভাপতি শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় এ পর্যন্ত ৮ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহীনি।