ঢাকাSaturday , 12 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে অস্ত্রসহ শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিনসহ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মইন উদ্দিন মোহন পূর্ব মাকহাটি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক আসলাম মাঝি। গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পূর্ব মাকহাটি এলাকার মোবারক আলীর ছেলে। র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সজিব দে বলেন, রাতে র‌্যাব-১০ একজনকে থানায় হস্তান্তর করে। তিনি শিক্ষক কি-না এমন প্রশ্নের জবাবে বলেন শুনেছি আমরা। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।