ঢাকাSaturday , 12 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে প্রতিবন্ধী ধর্ষণের আসামী আটক

Link Copied!

ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের পলাতক আসামী পরিতোষ চন্দ্রকে আটক করেন। গত শনিবার দুপুর ১২টায় দিনাজপুর র‌্যাব-১৩ ও ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের আসামি মৃত অপিন চন্দ্র রায়ের পুত্র পরিতোষ চন্দ্রকে আটক করেন। গত ২১ মার্চ ইদ্রিস আলীর কন্যা রিক্তা মনিকে ধর্ষণ করেন। এই ঘটনায় রিক্তা মনির পিতা ইদ্রিস আলী বাদি হয়ে গত ২২ মার্চ ফুলবাড়ী থানায় নারী ও শিশু সংশোধন ২০২০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৫। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।