ভালুকায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ১লা বৈশাখ যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে পরামর্শমুলক আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ, জামায়াতে আমীর সাইফুল্লাহ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, রহুল আমিন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হতেম খান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান, ভালুকা সরকারী কলেজের প্রভাষক হাদিসুর রহমান, উপজেলা যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, ভালুকা সরকারী কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, শ্রমিক দল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সিনিয়র সহ সভাপতি সোহাগ সরকার, কৃষকদলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, স্বেচ্ছা সেবক দল নেতা কাইসার আহম্মেদ কাজলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

