ঢাকাThursday , 10 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে বেড়াতে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদিকুল ইসলাম কনক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে সাদিকুল ইসলাম কনককে আটক করে পুলিশ। সাদিকুল ওই এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি নেসকো কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। ভুক্তভোগী ১৯ বছরের তরুনীর বাড়ি একই ইউনিয়নে । এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফুলছড়ি থানায় সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলার জন্য লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর অভিযোগ কিছুদিন আগে ফেসবুকে কনকের সাথে তার পরিচয় হয়। সোমবার দুপুরে কনক তাকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় বেড়াতে নিয়ে গেলে এ ঘটনা ঘটে।