ঢাকাTuesday , 10 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির শক্তির প্রমাণ দেবে ‘আসল বিএনপি’

Link Copied!

nasimনিজস্ব প্রতিবেদক: আগামী ১০ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ করে বিএনপির রাজনৈতিক শক্তির প্রমাণ দেবে ‘আসল বিএনপি’।
নিজেকে বিএনপির ক্রান্তিকালীন রাজনীতির ও আসল বিএনপির মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ কথা বলেন। বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে ‘প্রস্তাবনা’ শীর্ষক ওই অনুষ্ঠানে একমাত্র বক্তা ছিলেন তিনি।
আসন্ন ডিসিসি নির্বাচনে চমকের কথা উল্লেখ করে নাসিম বলেন, ‘বিএনপি যাবে সেই নির্বাচনে।’
তিনি আরো বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, দেশ উন্নয়নে পথে এগোচ্ছে। কম-বেশি তা সত্য বলে যদি ধরেও নেয়া যায় কিন্তু ৫ জানুয়ারিতে সব দলের অংশগ্রহণে ক্রেডিবল ইলেকশন হয় নাই, তাও মেনে নেয়া জরুরি। স্বভাবতই সমসাময়িক রাজনৈতিক সঙ্কট উত্তরণে একটু পরিণত চিন্তায় সমাধানের পথ খোঁজা যেতে পারে।’
তিনি বলেন, ‘ভোট না ভাত- এমন বিশেষ রেফারেন্ডামে জাতির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা যেতে পারে। যদি ভোটের পক্ষে সমর্থন পড়ে তবে সরকারকে আগামী বছর একটি মধ্যবর্তী নির্বাচন দেয়ার সিদান্ত দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করতে হবে। আর যদি ভাত জিতে যায় তবে ২০১৯ সাল পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘বিশেষ রেফারেন্ডামে ভোটারদের ভোট দেয়ার প্রাথমিক শর্ত হবে, বয়স যাদের ৬০-এর মধ্যে তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে। এর ওপরে জ্যেষ্ঠ নাগরিকরা সবাই রায় প্রদানের সুযোগ পাবেন। এমন অভিনবত্ব কেন- সে বিষয়ে বলা যায়, আমরা দেশের ভালো-মন্দ জ্ঞানের নিরূপণে নেই। একজন সুশিক্ষিত ব্যক্তির মতামতকে উপক্ষো করার সুযোগ নেই। আর জ্যেষ্ঠ মানুষেরা ইতিহাস ও কালের সাক্ষী। তাদের রায় গুরুত্বপূর্ণ।’
নাশকতা প্রতিরোধে সারাদেশের প্রতিটি ইউনিট পর্যায়ে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের প্রস্তাবনাও করেন তিনি।
কামরুল হাসান নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশকে যারা চায় না তাদের এখনই প্রতিহত করার সময়। সেটি এখন করতে না পারলে অদূর ভবিষ্যতে মাশুল দিতে হবে। কাজেই এই মুহূর্তেই দেশের সব নিবন্ধিত রাজনৈতিকদলগুলোকে এই প্রশ্নে একাট্টা হতে হবে। আর প্রাথমিক সফলতা ঘরে আনতে হলে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সমসাময়িক নাশকতার মাষ্টার মাইন্ডকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’