ঢাকাWednesday , 9 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনদস্যু গোপন আস্তানা গুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড

Link Copied!

সুন্দরবনের গহীনে বনদস্যু করিম বাহিনীর গোপন আস্তানায় গুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড সদস্যরা। এ অস্তানায় বনের পেশাজীবি জেলে-মৌয়ালদের অপহরন ও জিম্মি করে মুক্তিপন আদায়সহ নিয়মিত চাঁদা তুলছিল দস্যুরা। দুধর্ষ এ দস্যু বাহিনীর অস্তানায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার রাত ৯ টায় সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় বনদস্যু (ডাকাত) করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছিল। এমন খবর পেয়ে সোমবার দুপুর ২ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা বেইস সদস্যরা বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি তাদের ব্যবহৃত নৌকা ট্রলার ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকায় তল্লাশি করে ২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ছাড়া গহীন বনে দস্যু বাহিনীর আস্তানা সনাক্ত করে সেখানে ব্যাপক তল্লাশী সহ গুড়িয়ে দেয়া হয় তাদের স্থাপনা।