গাইবান্ধাজেলার সুন্দরগঞ্জে একটি ভোট কেন্দ্রে গোলাগুলি ও কনের বাড়িতে আটকে রাখা বর পক্ষকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের ঘটনার দুই মামলায় ৫৬০ জনকে অজ্ঞাননাম আসামি করা হয়েছে। এছাড়া দুই মামলায় জনপ্রতিনিধি, শিক্ষক ও রাজনৈতিক নেতাকর্মীসহ ৯৩ জনের নাম উল্লেখ রয়েছে। গ্রেফতারের ভয়ে অনেকেই এখন বাড়ি ছাড়া। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গোলা-গুলির ঘটনাকে কেন্দ্র করে ৬ বছর পর থানায় মামলা করা হয়। গত ৩ এপ্রিল ঘটনার সময় গুলিবিদ্ধ শাহিন মিয়ার বাবা শান্তিরাম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আইয়ুব আলী বাদী হয়ে মামলাটি করেন। এতে ৩৪ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, প্রশাসন ও অনেকের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ নেই। মানুষ এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। এতটা হিংস্র হতে পারে মানুষ তা জানা ছিল না। অন্যায়কারীরা তো অবশ্যই দুর্বল। দুই মামলার কোন আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি বলে জানাগেছে।

