ঢাকাWednesday , 9 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর, নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার( ৯ এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিল শহরের নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। এছাড়া আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আবু জাহিল ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পন্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।