ঢাকাTuesday , 8 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জের বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বহরবুনিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ৩ নির্বাচনী এলাকার মনিটরিং টিমের প্রধান ও বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হালিম খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ড. কাজী মনির, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, ফকির শামীম হাসান, মেহেদী হাসান ইয়াদ, সাবিনা ইয়াসমিন টুলু, জেলা যুবদল নেতা ফোরকান আহমেদ খান ওয়াহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম হাসান, সদস্য সচিব বি.এম রেজাউল করিম সোহাগসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিবার্ষিক সম্মেলনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে ফিরোজ হোসেন ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম আলী আশরাফ ১৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে লামিয়া আকতার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুরুজ্জামান মল্লিক ১২৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন খান ২৯৯ ভোট।