ঢাকাTuesday , 8 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Link Copied!

সাতক্ষীরায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন।মঙ্গলবার (৮ এপ্রিল ) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। প্রভাবশালী আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। আর কৃষক লীগ নেতা সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।