ঢাকাTuesday , 8 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Link Copied!

যশোরের কেশবপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শরীফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, সু-শাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি হাজী রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন প্রমূখ।