ঢাকাTuesday , 8 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজায় গণহত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

Link Copied!

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা, অব্যাহত হামলা, আগ্রাসনের প্রতিবাদে ও গাজাবাসির ডাকা হলতালের সমর্থনে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন সর্বস্তরের মানুষজন। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টা থেকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে হাজার-হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়ে বয়কট ইসরায়েল, ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগানে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদ ও সেদেশের পণ্য সকলকে বয়কটের আহ্বান জানিয়ে অনেকেই বক্তব্য দেন।