ঢাকাMonday , 7 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারির ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে এক নারীর মৃত্যু

Link Copied!

বাগেরহাটের চিতলমারীর মাইশা টাওয়ার নামের একটি বানিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়াসহ ৪টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং ৫ম তলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, আমি ঘটনাস্থলেলে রয়েছি। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে। ব্যাংকগুলো মোটামুটি অক্ষত রয়েছে। এক নারীর মৃত্যু হয়েছে। এটা ধোয়ার কারণে হতে পারে। আগুন নির্বাপন ও উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।