যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে “জীবন মানে যুদ্ধ, বেঁচে থাকা মানে প্রতিবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁজিয়া বিপ্রতীপের আয়োজনে বিপ্রতীপ পত্রিকা সম্প্রদান সম্পর্কে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রোববার পাঁজিয়া বিপ্রতীপ কার্যালয়ে পাঁজিয়া বিপ্রতীপ সংগঠনের সভাপতি নয়ন বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খন্দকার খসরু পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকার পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি সভাপতি আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, কবি মকবুল মাহফুজ, পাঁজিয়া ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাবন্ধিক রুহুল আমিন, জামিরা কলেজের ভূগোল বিষয়ের সহযোগী অধ্যাপক, লেখক, কবি ও প্রাবন্ধিক তাপস মজুমদার, দৌলতপুর বি,এল কলেজের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবু আলী গোলদার, বিপ্রতীপের আজীবন সদস্য ও সমাজ কর্মী মাসুদা বেগম বিউটি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংগীত শিল্পী উজ্জ্বল ব্যানার্জি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আজীবন সদস্য ও পাঁজিয়া আবহমানের পরিচালক রিয়াজ লিটন।

