ঢাকাMonday , 7 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় গাজায় বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

গাজাবাসীর উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলাও লক্ষ লক্ষ মুসলমানকে বাস্তুচুত্য করার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় রায়েন্দা পাঁচরাস্তা এলাকার আল আরাফা ব্যাংকে নিচতলায় উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শেষ হয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে। আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি জনগণ। তার সমর্থনে এ বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন মাওলানা মুসা সাইফি, হাফেজ ইয়ামিনুল হক, যুব নেতা আবুল বাশার, মাওলানা ওবায়দুল হক, মাসুম বিল্লাহ ও মিরাজ হোসেন। বক্তারা ইসরাইলী পণ্য বর্জন সহ গাজাবাসির উপর বর্বর হামলা নিন্দা জানান।