ঢাকাMonday , 7 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ । গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া। র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ জানান, গত (৬ এপ্রিল) রবিবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার ধোপাকান্দি এলাকার রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।