বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এডিশনাল পিপি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুকে শ্রমিকদলের প্রতিনিধি হিসেবে রংপুর শ্রম আদালতের বিচারক প্যানেলের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত চলতি বছরের ৩ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় হতে এতদাসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় এবং গত ১২ মার্চ গেজেট আকারে প্রকাশিত হয়। এ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকুকে রংপুর শ্রম আদালতের বিচারক প্যানেলের সদস্য পদে নিয়োগ দেওয়ায় উষ্ণ অভিনন্দন ও বিবৃতি দিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, গাইবান্ধা পৌর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ, থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, জেলা কৃষক দলের সদস্য সচিব আনিসুজ্জামান খান লোহানী, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া খন্দকার জীম এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক।

