ঢাকাSunday , 6 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Link Copied!

নোয়াখালী কবিরহাটে হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি নাজমুল হুদা ফরহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের বিদায় শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ বিদায় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হুদা ফরহাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, কবিরহাট পৌর যুবদলের আহ্বায়ক আবু হানিফ প্রমূখ।