ঢাকাSunday , 6 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতিকে গণ সংবর্ধনা

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজামানকে গণ সংবধর্না দেওয়া হয়। গত শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গণ সংবর্ধনা দেওয়া হয়। ব্যারিস্টার একেএম কামরুজামানের গণ সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম, পার্বতীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মানজুর রশিদ, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব মমিনুল ইসলাম (ডাক্তার), রামপুর ইউপির সাবেক চেযারম্যান সাহাদাত হোসেন সাদো, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল, ছাত্রদলের নেতা কর্মীরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দিনাজপুর- ৫ আসনের এমপি প্রার্থী একেএম কামরুজ্জানের হাতকে শক্তিশালী করতে এবং এই আসন আগামীতে কিভাবে ফেরত আনা যায় সে জন্য সকল সদস্যদেরকে ঐক্যমত হতে আহ্বান জানান। এ ছাড়া তারেক জিয়ার হাতকে শক্তিশালী ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে তত্বাবাধায়ক সরকারের জরুরী সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। গণ সংবর্ধনায় বক্তৃতাকালে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ভয় ভীতির উর্দ্ধে থেকে সকলকে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান, আগামী দিনে এই সংসদ নির্বাচন সুষ্ঠ নিরোপেক্ষ হবে। দিনের ভোট রাতে হবে না। এ জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে আর যেন ফ্যাসিস্টি সরকার আসতে না পারে।