ঢাকাSaturday , 5 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে সাংবাদিককে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

বাগেরহাট রামপালের গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমানের বিরুদ্ধে সাংবাদিককে মেরে আহত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল ৫টায় গৌরম্ভা বাসষ্ট‍্যান্ডে ঘন্টাব‍্যাপী এ মানববন্ধনে বিএনপির এক অংশের নেতা কর্মীরা ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, সাধারণ সম্পাদক শরাফত হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা রিপন শেখ ও হামলায় আহত সাংবাদিক কবির আকবর পিন্টু, আমির ঢালী প্রমূখ। বক্তারা বলেন, রামপাল উপজেলার গৌরম্ভার কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খননের সময় গ্রামবাসী ঠিকাদারের লোকজনকে খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবী করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে নদীর মাঝে বাঁধ দেয়। এই অবৈধ বাঁধ দেওয়ার পর গত ২৫ মার্চ বিকালে কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, আসিফ খলিফাসহ স্থানীয় আরো লোকজন বাঁধের কাছে ঘটনাস্থলে যান। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীর উপর বিএনপি নেতা মাহফুজুর রহমান ও তার বাহিনীরা হামলা করে। এতে সাংবাদিক কবির আকবরসহ অনেকে আহত হয়। এঘটনার বিচার চেয়ে মানববন্ধন থেকে কড়া হুশিয়ারি দিয়ে খাল দখলবাজ বিএনপি নেতা মাহফুজের বহিস্কার ও বিচার দাবি করেন এলাকাবাসী। এ বিষয়ে সাংবাদিক কবির আকবর জানান, গ্রামবাসী আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আমাকেও মেরে আহত করে মাহফুজ বাহিনী। তিনি সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চান। এ বিষয়ে অভিযুক্ত মাহাফুজুর রহমানের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কালে বাঁধ দিয়েছে। আমরা সেখানে দেখতে গেলে আমাদের মারপিট করেছে। যা তাদের করা নিউজেও আসছে। সাংবাদিক কবিরের উপর কেউ হামলা করেনি। একটি পক্ষ গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।