ঢাকাSaturday , 5 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৬ লেইন বাস্তবায়ন করার দাবিতে ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। ঈদগাঁও বাস স্টেশনের মাইক্রো অফিস প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখা। সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দায়িত্বশীল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ও বৃহত্তর ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। উপজেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি বশির আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাতে নানা জনের প্রাণহানিসহ বিভিন্ন পরিবার বিপর্যয়ের মুখে পড়েছে। অনেকে পিতা-মাতাকে হারাচ্ছে, পিতা- মাতারা তাদের প্রিয় সন্তান-সন্ততিদের হারাচ্ছে। এমনও হয়েছে যে, দুর্ঘটনায় পড়ে একই পরিবারের একে একে সবাই মৃত্যুবরণ করেছে। যা কখনো কাম্য হতে পারে না। অথচ এ সড়ক দিয়ে পর্যটন নগরী কক্সবাজার অভিমুখে প্রতিদিন প্রচুর পর্যটক আসা-যাওয়া করেন। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ পর্যটক ও সাধারণ জনগণের চলাচলের ব্যবস্থা আরও সুপ্রশস্ত করার জন্য অবিলম্বে এ সড়কে ৬ লেইন বাস্তবায়ন করার দাবি জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।