ঢাকাSaturday , 29 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ঈদ বস্ত্র বিতরণ

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে মিম কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমীক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মঞ্জু কাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিনে তিনি অসহায় পরিবারের মাঝে ১০ টি সেলাই মেশিন, ১০ টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার তাঁতীদল নেতার সহধর্মীনি মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন্য এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সাথে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘের দখলকারি, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারিদের দলের মধ্যে কোন স্থান হতে পারে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা সাধারণ জনগণের মন জয় করেই বিএনপির প্রতি সমর্থন ও ভোট আদায় করতে হবে।