ঢাকাFriday , 28 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটালো স্বেচ্ছাসেবী সংগঠন দশমিক

Link Copied!

টাংঙ্গাইলে তরুণদের সংগঠন দশমিকের উদ্যোগে অর্ধ শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র বাচ্চাদের জন্য ঈদ উপলক্ষে ঈদ উপহার ছিলো নতুন জামাকাপড়, ঈদের খাবার বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ) টাঙ্গাইল শহরের পৌর এলাকার দৃষ্টিনন্দন আটপুকুর পাড়া, দশমিকের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় শিশুদের এক চিলতে হাসির জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়। পথেঘাট, রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে অসহায় ও এতিম শিশুদের। অন্যসব শিশুদের মতো তাদের জীবনে আনন্দের ছোঁয়া নেই বললেই চলে। সামনে ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে রয়েছে শিশুদের নতুন জামা কেনার হৈ হুল্লোড়। প্রত্যেক মা বাবাই তার সন্তানের জন্য ঈদে নতুন জামা কেনার চেষ্টা করেন তবে অসহায় এতিম শিশুদের নতুন জামা তো দূরের কথা ভালো খাবারও অনেক সময় ভাগ্যে জুটে না। সেই এতিম শিশুদের চোখে মুখে হাসি ফোটালেন দশমিক ফাউন্ডেশন। অসহায় এতিম শিশুদের ঈদ উপহার হিসেবে উন্নতমানের নতুন জামাকাপড়, ভালো খাবার ও হাতে মেহেদী লাগিয়ে দিয়েছে দশমিক ফাউন্ডেশনের সদস্যরা। ঈদে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, এমন উপহার পাইয়া আমরা ম্যালা খুশি হইছি, কেউ কোনোদিন এতো ভালা উপহার দিছে না ও মেহেদী লাগায়া দেই নাই এই আফারা দিছে। ঈদে নতুন কাপড়ও পরতে পারুম আবার ঈদের দিন হাতে মেহেদীও থাকবে এটাই অনেক আনন্দের আমাদের কাছে। এ সময় উপস্থিত দশমিক এর উপদেষ্টা রাশেদ খান মেনন (রাসেল)। দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমেনা আক্তার তিলোত্তমা, সহ- সভাপতি, আশিকুর রহমান, সহ-সভাপতি তাহরিমা খান প্রভা, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাইসুল হক রুদ্র, কোষাধ্যক্ষ মিমি, শান্তা, প্রথা অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। দশমিকের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আশেপাশে পাড়া-প্রতিবেশীরা দেখতে পেরে তারাও অনেক খুশি। দশমিকের প্রতিষ্ঠাতা ও সভাপতি বলে বিগত ৬বছর ধরে ছিন্নমূল শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমরা। তাদেরকে ঈদ উপহার দিয়ে। মূলত দশমিক ফাউন্ডেশনের সদস্যরা মিলে তাদের হাত খরচের টাকা জমিয়ে ছিন্নমূল শিশুদেরকে নিয়ে ঈদ উপহার ও ঈদ বাজার এবং মেহেদী উৎসব করে থাকেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে আমাদের। এতিম ও অসহায় শিশুদের পাশে সবসময় থাকার অঙ্গীকারবদ্ধ আমরা।