ঢাকাThursday , 27 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই কার্ড পৌঁছে দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।