ঢাকাTuesday , 25 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

ডেমরা মাতুয়াইল নিউ টাউন এলাকায় অবস্থিত ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিকুর রহমান আজহারী বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। আরো উপস্থিত ছিলেন মো. নেসার উদ্দীন আহমেদ আহ্বায়ক ও মো মোতাছিম বিল্লাহ যুগ্ম আহ্বায়ক মাতুয়াইল নিউ টাউন, শায়েক ক্বারি মাওলানা ইলিয়াস লাহুরি হাফি: চেয়ারম্যান হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ। মোঃ রিয়াজ হোসেন পরিচালক রয়েল ইকো ল্যান্ড লিঃ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলা মহিউদ্দিন জামিল চেয়ারম্যান ফেইথ পয়েন্ট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইস প্রিন্সিপাল দারুণ নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃদ্ধ হসপিটালটি পরিদর্শন করেন এবং হসপিটালের আধুনিক অপারেশন থিয়েটার ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা কর্মচারীদের আন্তরিকতায় মুগ্ধ হন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন জামিল তার বক্তব্যে বলেন, আমি এই প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠা করিনি। আধুনিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। এখানে অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ অল্প খরচে চিকিৎসা নেয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া ২৪/৭ এখানে যে কোন ব্যক্তি চিকিৎসা সেবা নিতে পারবেন।