ঢাকাTuesday , 25 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামিন নিতে এসে কারাগারে ক্ষেতলালের দুই আওয়ামী লীগ নেতা

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যসান। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ বিচারক মজিবুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দুই নেতা হ‌লেন, ক্ষেতলাল সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি ও আওয়ামী জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা ও বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর হোসেন তারা দুজ‌নেই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে‌ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌য়ে‌ গে‌লে জয়পুরহাট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না দি‌য়ে দুজন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন। এই দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের (পিপি) অ্যাডভোকেট শাহিনুর রহমান জানান, আব্দুল মজিদ মোল্লা ও আলমগীর চেয়ারম্যান আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা জয়পুহাট আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।