ঢাকাTuesday , 25 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ডে মশক নিয়ন্ত্রনে ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি পালিত

খুলনা ব্যুরো
March 25, 2025 11:04 pm
Link Copied!

কেসিসি মশক নিয়ন্ত্রণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে সোমবার থেকে নগরজুড়ে একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। তারই অংশ হিসাবে গত ২৫ মার্চ মঙ্গলবার নগরীর ২৬নং ওয়ার্ড এলাকায় মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়ল, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, আমজনতার দল খুলনার সমন্বয় সাংবাদিক সাইফুল্লাহ বাবু , মাস্টার মহিউদ্দিন, নাগরিক নেতা মাহাবুবুর রহমান খোকন, বাবুল হাওলাদার, ২৬নং ওয়ার্ড সচিব এন এম সোহেল ইসলাম, কন সুপারভাইজার রিয়াজুর রহমান প্রমূখ।