ঢাকাTuesday , 25 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও-ঈদগড় সড়কে মসজিদের ইমাম অপহৃত

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও-ঈদগড় সড়কে মিজান নামের মসজিদের ইমাম অপহৃত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে সিএনজি যোগে ঈদগাঁওতে যাওয়ার প্রাক্কালে এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ইমাম স্থানীয় বাসিন্দা ও বড়বিল এবতেদায়ী মাদ্রাসার সুপার ও ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালার ঈদগড় কাঠা জঙ্গলের মসজিদের ইমাম মিজানুর রহমান আজিজী বলে জানা গেছে। অপহরণের স্বীকার মিজানুর রহমান বর্ণিত এলাকার মৃত আব্দু জলিলের সন্তান। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান জানান, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং অপহৃতকে উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে উদ্বেগ উৎকন্ঠায় অপহৃতের পরিবার ও স্বজনরা।