ঢাকাTuesday , 25 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে আহত জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে ইমরানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তারেক রহমান। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন। ঘটনার বিস্তারিত শোনেন।

তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন। তারেক রহমান বলেন, ইমরানের সব অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। এসময়ে তার পাশে থাকবে বিএনপি পরিবার। মোবাইল ফোনে কথা বলার সময় সেখানে ছাত্রদলের দপ্তর সস্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইমরান। এরপর থেকে দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন।