ঢাকাMonday , 24 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

ঈদকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৪ মার্চ ) সকালে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে ২৯শ’ শ্রমিক-কর্মচারীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতৃবৃন্দরা। শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবন, সেমাই, সাবান ও দুধসহ প্রায় ১৬ কেজি প্যাকেটের খাদ্য সামগ্রীর তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র বন্দর ব্যাবহারকারী জুলফিকার আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা বন্দর ব্যাবহারকারী মোঃ মশউর রহমান, শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান,সাবেক প্যানেল মেয়র আলাউদ্দিন, বিএনপি নেতা আঃ সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা আল আমিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত, মোঃ মাশরাফিসহ অনেকে। শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত সকল শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন সে জন্য এই আয়োজন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ এ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন। শ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা ।