ঢাকাMonday , 24 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

Link Copied!

মুন্সীগঞ্জে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় সর্বস্তরের আপামর ছাত্রজনতার ব্যানারে ঘন্টা ব্যাপি একর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্বজন, আহতসহ আন্দোলন অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ সময় মানববন্ধনকারীরা বলেন, গত ১৬বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিলো। খুন-গুম-হত্যা এমন কোন অপরাধ নেই তারা করেনি। সবশেষ জুলাই আগস্ট আন্দোলনে হাজারো ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। দ্রুত এসব ঘটনার বিচার নিশ্চিত দাবি দেশের সকল ছাত্র-জনতার। তারা আরো বলেন, বিচার হওয়ার আগেই বিভিন্ন ভাবে আওয়ামী লীগে পুনর্বাসনে অপচেষ্টা গুঞ্জন শুনা যাচ্ছে। ছাত্র-সমাজ কোনদিন তা মেনে নিবে না। গণহত্যারের দায়ে বিচার নিশ্চিত, একই সাথে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনকারীরা। মিছিলটি শহরের সুপার মার্কেট-শহীদ চত্ত্বর প্রদক্ষিণ করে।