সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের গ্রীণ চিলি হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম জহুরুল ইসলাম। ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আছের উদ্দিন সরকার, আলাউদ্দিন সরকার, জাকিয়া রূপম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পপি খাতুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আশরাফ মিয়া। এ সময় ইফতার মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।

