ঢাকাSunday , 23 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ১৬ রমজান থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ড উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিায়ন, ২নং সাগরদাঁড়ি, ৩নং মজিদপুুর, ৪নং বিদ্যানন্দকাটি, ৫নং মঙ্গলকোট, ৬নং কেশবপুর সদর, ৭ মাজিয়া, ৮ নং সুফলাকাটি, ৯নং গৌরিঘোনা, ১০নং সাতবাড়িয়া ও ১১ নং হাসান পুর ইউনিয়নে স্ব স্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইফতার মাহফিল চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, পৌর ও উপজেলা বিএনপিসহ ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন রমজানে দলকে সুসংগঠিত রাখতে এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা ধারাবাহিক ভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন চালিয়ে যাচ্ছি।