ঢাকাMonday , 17 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি পুকুর সংস্কার: ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপাই পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

জয়পুরহাটে একটি সরকারি পুকুরে মাটি কাটার সময় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপাই পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় জেলার ক্ষেতলাল উপজেলার তুলশীগংগা ইউপির কামারপুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোশাররফ হোসেন। উপজেলান তুলশীগংগা ইউনিয়নের দাশড়া (উত্তরপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে। সরকারি কামার পুকুর খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পারের দায়িত্বে ছিলেন তিনি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার তুলশীগংগা ইউনিয়নের গুচ্ছগ্রাম সরকারি কামারপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মাটি ব্যবসায়ী রশিদুল, ফারুক ও নুরনবী। একপর্যায় ভেকু মেশিনের হাইড্রোলিকের চাপাই পড়ে শ্রমিক মোশাররফ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পুকুরে খননকৃত মাটি বহনকারী মেসির হেল্পার ছিলেন। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷