ঢাকাFriday , 14 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতী ও মানববন্ধন

Link Copied!

মাদারীপুরে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবীতে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে।এ সময় তারা দুই ঘন্টা কর্মবিরতি পালন করে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা সরকারি সমন্বিত অফিসের সামনে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদের সভাপতিত্বে কর্মবিরতি ও মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন উচ্চমান সহকারী মোশারফ হোসেন, হিসাব সহকারী শরীফুল ইসলাম, অফিস সহকারী সুরেশ সরকারসহ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দরা। একই দাবীতে জেলার ৪ টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচী পালন করেন।