ঢাকাWednesday , 12 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জাতীয় ভিটামিন এ প্লাসের ক্যাম্পেইন অনুষ্ঠিত

Link Copied!

নড়াইল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ ক্যাম্পেইন ৯শত ৯৬ টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৮ হাজার ৫ শত ৬২ জন শিশুকে ১৫ মার্চ-শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯ শত ০৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ (১লক্ষ আই,ইউ) ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (২ লক্ষ আই,ইউ) খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদের সভাপতিত্বে নড়াইল প্রসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।