ঢাকাWednesday , 12 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা ও চক্ষু শিবির

আইএসপিআর
March 12, 2025 9:48 pm
Link Copied!

গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে মোতায়েন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপায়ে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গত জানুয়ারি মাসে চকরিয়া ওয়ার সিমেট্রি এলাকায় বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ও রামু থেকে আগত চারজন চক্ষু বিশেষজ্ঞ এলাকাটির ৮৬৫ জন রোগীর চোখের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। এ ছাড়া সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় ২৬ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা ব্যক্তিবর্গের খাবার ও যাতায়াতের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। সফল অপারেশন শেষে পরিপূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিবর্গ এই আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের বিশেষ চিকিৎসা ও চক্ষু শিবির দেশের প্রান্তিক জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতে বহুলাংশে সহায়তা করবে বলে আশা করছে সেনাবাহিনী।