ঢাকাTuesday , 11 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

Link Copied!

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে অবৈধ দুই ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক। এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস ইট ভাটার কোন কাগজপত্র নেই। ইট ভাটায় কয়লার পরিবর্তে গাছ ও লাকড়ি পুঁড়িয়ে ইট তৈরী করার সময় চিমনী ভেঙ্গে ফেলা হয়। ওই অবৈধ ইট ভাটার মালিককে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটা দুইটির কাগজপত্র নেই ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাকড়ী ও গাছ পুঁড়িয়ে ইট প্রস্তুত করায় ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।