ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চটপট তৈরি ঝুরা মাংসের রোল

Link Copied!

rool-2লাইফস্টাইল ডেস্ক : কাজের ফাঁকে সময় বাঁচাতে হাত পায়ের সঙ্গে দৌড়ায় আমদের ব্রেণ। প্রচেষ্টা থাকে অল্প সময়ে সব কাজ শেষ করা। গৃহস্থালী অন্যান্য কাজের সঙ্গে যারা বাইরে কাজ করেন তারা খাবার তৈরিতে বেশি সময় ব্যয় করাটা একদমই মেনে নিতে পরেন না। আর তাই, ইচ্ছা থাকলেও মজার অনেক খাবার থেকে নিজেদের বঞ্চিত হতে হয়। অথচ দুরন্ত খুধার সময় চটপট তৈরি করে নিতে পারেন মজার নাস্তা ঝুরা মাংসের রোল। শুধু নিজেদের খাওয়া নয় অতিথি আপ্যায়নেও দারুন উপযোগী ঝুরা মাংসের রোল। আজ শিখে নেব জিভে জল আনা এমন একটি খাবারের সহজ রেসিপি।
যা যা লাগবে
ফ্রোজেন পরোটা ৪টি, ডিম ৪টি, রান্না করা ঝুরা মাংস এক কাপ, পিঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, টমেটো সস, গ্রিন চিলি সস, সরিষার তেল স্বাদমতো, ক্যাপসিকাম কুচি আধা কাপ।
যেভাবে করবেন
প্রথমে ফ্রাইপ্যানে দিয়ে ঝুরা মাংস হালকা ভেজে নিতে হবে। মাংস নামিয়ে রেখে অল্প তেলে পিঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা ভেজে রাখতে হবে। প্রতিটি পরোটার জন্য ১টি করে ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিন। ফেটানো ডিম ফ্রাইপ্যানে পাতলা করে ঢেলে তার ওপর পরোটা দিন। হালকা ভাজা হলে ডিমের সঙ্গে পরোটা টেনে তুলে অপর পিঠ ভাজতে দিন। পরোটা ভাজা ভাজা হলে ডিমের দিকে ঝুরা মাংস, ভাজা ক্যাপসিকাম ও সস দিয়ে মুড়িয়ে রোল বানিয়ে টুথপিক গেথে নিন। ব্যস হয়ে গেল মজাদার ঝুরা মাংসের রোল।