ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির (পিস ফ্যাসিলেটর গ্রুপ) উদ্যোগে সহিংসতা নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পিএফজির সমন্বয়ক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, বিএনপি যুগ্ম আহ্বায়ক ও পিএফজি সদস্য আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী প্রমূখ। সকল ধরনের সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্টার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এই মতবিনিময় সভায় অত্র উপজেলায় সকলের অংশগ্রহণে মডেল উপজেলা বির্নিমাণে সকলেই একাত্মতা ঘোষণা করেন।

