ঢাকাTuesday , 11 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুরি যাওয়া শিশুটি ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের আশ্বাস

Link Copied!

চুরি যাওয়া শিশুটি ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ইসরাত ফারজানার। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দুই মাস বয়সী সায়ান নামের এক শিশুকে চুরির ঘটনায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিশুটির বাবা শিমুল ও মা হাসি বেগম জানান, তাদের সন্তান শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, তাই রবিবার তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর সোমবার সন্ধ্যায় হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালের বাইরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় জনতাও শিশুটির সন্ধানের দাবিতে একত্রিত হন এবং হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে, যা এক ঘণ্টাব্যাপী চলতে থাকে। সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা গত ১১ মার্চ মঙ্গলবার হ্যান্ড মাইকের মাধ্যমে আন্দোলনরত ছাত্রছাত্রী ও জনতাকে আশ্বাস দেন যে, চুরি যাওয়া শিশুটিকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার মাধ্যমে ট্র্যাকিং করে শনাক্ত হয়েছে যে, চোরেরা জেলার বাইরে লোকালয়ে অবস্থান করছে। জেলা প্রশাসকের আশ্বাসে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ বন্ধ করে। এ ঘটনায় জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং শিশুটিকে উদ্ধারে জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করে রয়েছে শিশুটির দ্রুত উদ্ধার কামনা করছে ঠাকুরগাঁওয়ের মানুষ।