ঢাকাTuesday , 11 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে দারিদ্রতা নিরসনে ভূমিকা রাখছে হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার

Link Copied!

বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী পরিচালকের কার্যালয় হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার কুড়িগ্রামে দারিদ্রতা নিরসনে ভূমিকা রাখছে। সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ রুবাইয়েত রেজার তত্ত্বাবধানে হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার। কুড়িগ্রাম কার্যতঃ একদিন বয়সের হাঁসের বাচ্চা উৎপাদনকারী একটি সরকারী প্রতিষ্ঠান। সাধারণত এ খামারে উৎপাদিত সকল ডিমই বাচ্চা উৎপাদনের নিমিত্তে ব্যবহার করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর উৎপাদিত বাচ্চাগুলো বিভিন্ন সরকারী খামার/প্রতিষ্ঠান এবং বেসরকারী খামারীদের মাঝে সরকারী মূল্য বিধি মোতাবেক বুকিংয়ের অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করছে। শুধুমাত্র বাচ্চা উৎপাদনে অনুপোযুক্ত ডিমগুলো খাবার ডিম হিসেবে মজুদ থাকা শর্তসাপেক্ষে সরকারী মূল্যে বিক্রয় করা হচ্ছে । খামারে উৎপাদিত হাঁসের বাচ্চা কুড়িগ্রাম জেলায় সরকারী ও বেসরকারী খামারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। প্রজনন উপযোগী হাঁসা/হাঁসী, বাতিল হাঁসা/হাঁসী ও ডিম বিক্রয় করা। হাঁসের খামার স্থাপনে কৃষক ও খামারীদের উদ্বুদ্ধকরণ ও পরামর্শ প্রদান করা হয়। সেবা গ্রহণকারী কৃষক ও হাঁসের খামারী গণ হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ রুবাইয়েত রেজার সহযোগিতা গ্রহণ করছেন। ভ্যাকসিনেশন সিডিউল ডাক প্লেগ এর ক্ষেত্রে হাঁসের বয়স ২২-২৫ দিন বয়সে প্রথম ডোজ প্রথম ডোজ দেওয়ার ১৫ দিন পর বুষ্টার ডোজ এবং পরবর্তী ৬ মাস পরপর এবং ফাউল কলেরা এর ক্ষেত্রে হাঁসের বয়স ৪৫-৬০ দিন বয়সে প্রথম ডোজ প্রথম ডোজ দেওয়ার ১৫ দিন পর বুষ্টার ডোজ এবং পরবর্তী ৬ মাস পরপর। হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার কুড়িগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ রুবাইয়েত রেজা জানান, হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার কুড়িগ্রাম হতে প্রতি অর্থবছরে ৬০ হাজার থেকে ৬৫ হাজার একদিন বয়সের হাঁসের বাচ্চা উৎপাদন করে সরকারী খামার/প্রতিষ্ঠান এবং বেসরকারী খামারীদের মাঝে সরকারী মূল্য বিধি মোতাবেক বুকিংয়ের অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করছে ।