ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ছাত্রদলের মানববন্ধন

Link Copied!

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে নড়াইল জেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সহ-সভাপতি মোঃআল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন, সদস্য সচীব হামিদুল হক তনুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি রোধে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।